ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় ইজিবাইক চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে হত্যার ঘটনায় আটক-১

ফরিদপুরের ভাঙ্গায় ইজিবাইক চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে ইজিবাইক ছিনতাইয় চক্রের ১ সদস্য কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম।

নিহত ঐ ইজিবাইক চালক পার্শবর্তী নগরকান্দা উপজেলার ডাঙ্গী এলাকার বাদশা সেখের পুত্র সাদ্দাম শেখ (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুন এক ইজিবাইক চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে ইজিবাইক ছিনতাই করে একটি চক্র। পরবর্তীতে ঐ ইজিবাইক চালক কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে মারা যান। এই ঘটনায় নিহতের ছোট ভাই সম্রাট শেখ (২৭) বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরবর্তী ভাঙ্গা থানা পুলিশ তথ্য ও প্রযুক্তি ও সোর্সদের সহায়তায় সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল এর সামনে থেকে বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। এছাড়াও এই ঘটনায় জড়িতদের নাম ঠিকানা বলেছেন।

গ্রেফতারকৃত ঐ ব্যক্তি পার্শ্ববর্তী মাদারীপুরের শিবচর উপজেলার রাজাচর ফরাজিকান্দী এলাকার মৃত বিন্নত আলী মোল্লার পুত্র বিল্লাল হোসেন (৪০)।

এই বিষয়ের ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম বলেন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদ্যুৎ সরকারের নেতৃত্বে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল এর সামনে থেকে ১ জনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার দেওয়া তথ্য মতে বাকী আসামিকে গ্রেপ্তার করাতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কেয়ামতের ছোট ৫ আলামত: নবীজির দৃশ্যমান ভবিষ্যদ্বাণী

error: Content is protected !!

ভাঙ্গায় ইজিবাইক চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে হত্যার ঘটনায় আটক-১

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :