ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীর বিএনপি নেতা কে এম আইনুল হাবীবের জানাজা সম্পন্ন

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার বৃহত্তর পাংশা উপজেলা বিএনপির তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও প্রবীণ রাজনীতিবিদ কে এম আইনুল হাবীবের জানাজা শনিবার সকালে সম্পন্ন হয়েছে।

আইনুল হাবীবের স্মৃতিবিজড়িত রতনদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। পরে জানাজা শেষে তাঁকে নিজ এলাকার একটি কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজের আগে মরহুমের দীর্ঘ রাজনৈতিক জীবন ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক এড. লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সদস্যসচিব এড. কামরুল আলম, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. রকিবুল হাসান রুমা, রতনদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মতিন প্রমুখ।

স্মৃতিচারণকালে বক্তারা বলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, আইনুল হাবীব বিএনপির কর্মঠ নেতা হিসেবে কাজ করেছেন। কোনো প্রতিকূলতাই তাঁকে দমাতে পারেনি। তিনি আইনুল হাবীবের আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর বিকেলে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কে এম আইনুল হাবীব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বৃহত্তর পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কালুখালীর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল। তাঁর মৃত্যুতে কালুখালীসহ রাজবাড়ীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

পুনর্বাসনের আলোচনার আগে নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবি জানালেন হাসনাত আবদুল্লাহ

error: Content is protected !!

কালুখালীর বিএনপি নেতা কে এম আইনুল হাবীবের জানাজা সম্পন্ন

আপডেট টাইম : ৮ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :