ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ডহরনগর এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর সেখ (৫৭)। সে পার্শ্ববর্তী সালথা উপজেলার উথলী গ্রামের আ. রহিম সেখের ছেলে। জাহাঙ্গীর বোয়ালমারী থানায় দায়েরকৃত অপর একটি মাদক মামলারও আসামী। এ ঘটনায় রবিবার রাতে জাহাঙ্গীর সেখের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

জানা যায়, রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ডহরনগর গ্রামে অবস্থিত প্রিয়ভাষিণী উচ্চ বিদ্যালয়ের সামনে জাহাঙ্গীর ইয়াবা বিক্রি করার জন্য ঘোরাঘুরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ সময় ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক কবির আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় পুলিশ তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন।

এ ব্যাপারে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মুক্তার হোসেন বলেন, ৫০ পিস ইয়াবা বড়িসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘ তিন বছর ধরে ওই এলাকায় মাদক বেচাকেনা করছে।

আরও পড়ুনঃ বোয়ালমারীতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পালিয়েছে স্বামী

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক কবির আহমেদ বাদি হয়ে রবিবার রাতেই বোয়ালমারী থানায় মামলা করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবগামী ১৪১ ফ্লাইট বিঘ্ন, ২২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত

error: Content is protected !!

বোয়ালমারীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
দিপংকর পোদ্দার ওপু, বিশেষ প্রতিনিধিঃ :