ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

ফরিদপুরের বোয়ালমারীতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রয় শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ৩০ টাকা কেজি দরে এ চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিজাউল হক, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা তোজাম্মেল হোসেন, ট্যাগ অফিসার ফরিদা ইয়াসমিন, উপ খাদ্য পরিদর্শক মোঃ ফারুক হোসেন প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এই সরকারের সময় কোনো মানুষ না খেয়ে থাকবে না। তাই সরকার ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে।

বোয়ালমারী পৌর সদরে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল বিক্রি করা হবে ৪ টি স্থানে। ওই চারটি স্থানের চারজন ডিলার হলেন- পৌর শহরের ডাকবাংলো রোডে মো. মোশাররফ হোসেন চৌধুরী, জর্জ একাডেমি সংলগ্ন স্থানে মো. রবিউল ইসলাম খান, বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন আনোয়ারা মডেল একাডেমিতে মতিন মৃধা এবং উপজেলা পরিষদ চত্বরে শিমুল দাস।

আরও পড়ুনঃ বোয়ালমারীতে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সপ্তাহে ৫দিন এই চাউল বিক্রি করা হবে। প্রত্যেক ডিলার প্রতিদিন ২ মেট্রিক টন চাউল বরাদ্দ পাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইসরাইলকে মধ্যপ্রাচ্যে অশান্তির মূল হোতা বলল মিসর, সৌদি, তুরস্ক ও পাকিস্তান

error: Content is protected !!

বোয়ালমারীতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

আপডেট টাইম : ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
দিপংকর পোদ্দার ওপু, বিশেষ প্রতিনিধিঃ :