আপডেট টাইম :
১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
২৯২
বার পঠিত
বোয়ালমারীতে সাবেক ইউপি সদস্যের ছেলে গাঁজাসহ আটক
ফরিদপুরের বোয়ালমারীতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ডহরনগর ফাঁড়ির পুলিশ। বুধবার রাত সাড়ে দশটায় উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত দেলোয়ার শেখের মুদি দোকানের সামনে থেকে কদমী গ্রামের সাবেক মেম্বার ইসহাক মোল্যার ছেলে আলামিন (২৪)ও একই গ্রামের ফিরোজ শেখের ছেলে সাগর শেখ (২২) নামের দুইজনকে একশ গ্রাম গাঁজা ও বহনকারী ইজিবাইকসহ আটক করা হয়েছে। ডহরনগর ফাঁড়ির ইনচার্জ মো. আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রুপাপাত এলাকা থেকে দুইজনকে গাঁজা ও গাঁজা বহনকারী ইজিবাইক আটক করা হয়। আটককৃতদের ডহরনগর ফাঁড়িতে আটকে রাখা হয়েছে। বৃহস্পতিবার দিনের বেলা ডহরনগর ফাঁড়ি থেকে বোয়ালমারী থানায় আসামীদের হস্তান্তর করা হবে। আরও পড়ুনঃ ফরিদপুরে ফেনসিডিল সহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ এই রিপোর্ট করা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে বলে জানা যায়।
ফরিদপুরের বোয়ালমারীতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ডহরনগর ফাঁড়ির পুলিশ।
বুধবার রাত সাড়ে দশটায় উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত দেলোয়ার শেখের মুদি দোকানের সামনে থেকে কদমী গ্রামের সাবেক মেম্বার ইসহাক মোল্যার ছেলে আলামিন (২৪)ও একই গ্রামের ফিরোজ শেখের ছেলে সাগর শেখ (২২) নামের দুইজনকে একশ গ্রাম গাঁজা ও বহনকারী ইজিবাইকসহ আটক করা হয়েছে।
ডহরনগর ফাঁড়ির ইনচার্জ মো. আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রুপাপাত এলাকা থেকে দুইজনকে গাঁজা ও গাঁজা বহনকারী ইজিবাইক আটক করা হয়। আটককৃতদের ডহরনগর ফাঁড়িতে আটকে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দিনের বেলা ডহরনগর ফাঁড়ি থেকে বোয়ালমারী থানায় আসামীদের হস্তান্তর করা হবে।