ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লকডাউনের প্রথমদিনে বোয়ালমারীতে সর্বাত্মক কঠোর অবস্থানে প্রশাসন

সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতেও এক সপ্তাহের কঠোর বা সর্বাত্মক লকডাউনের প্রথম দিনই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

কঠোর লকডাউনের প্রথমদিন থেকেই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা চৌকি বসিয়েছে পুলিশ। জরুরি সেবা ও কাঁচা বাজার ছাড়া সবধরনের দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কসহ বোয়ালমারীর বিভিন্ন সড়কে টহল দিচ্ছে পুলিশ।

গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চেকপোস্ট বসিয়েছে পুলিশ। টহলে রয়েছে ভ্রাম্যমাণ আদালত সহ পুলিশের একাধিক টহলটিম । উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। বাস, মাইক্রোবাস, ভ্যান, অটোরিকশাসহ সাধারণ যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সারাদেশে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। উপজেলা প্রশাসন বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জুন ফরিদপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত বোয়ালমারীতে এক সপ্তাহের স্থানীয় লকডাউন শেষে সারা দেশের সাথে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত টানা ১০ দিনের লকডাউন চলে। এরপর আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে দেশব্যাপী চলা সাত দিনের সর্বাত্মক লকডাউন ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

লকডাউনের প্রথমদিনে বোয়ালমারীতে সর্বাত্মক কঠোর অবস্থানে প্রশাসন

আপডেট টাইম : ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :