ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের বোয়ালমারীতে সংঘর্ষে নিহতের ঘটনায় আটক ২২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ শুক্রবার ও শনিবার দুইদিনে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২২ জনকে আটক করেছে। সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার দিবাগত রাতেই নিহত প্রক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িতে লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
উভয় গ্রুপের পুরুষ শূণ্য এলাকায় বিরাজ করছে থমথমে ভাব। তবে কৃষক শহীদ শেখ সংঘর্ষে মারা যাওয়ায় তার পরিবার অসহায় হয়ে পড়েছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে পরমেশ্বরদী গ্রামের উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আ. মান্নান মাতুব্বর গ্রুপের নজরুল মোল্যা ও ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মাসুদ শেখ গ্রুপের মনিরুল কাজী তাদের বাড়ি সংলগ্ন কুমার নদের কাটাগাঙে পাট জাগ দেয়। মনিরুলের পাটের জাগ হারিয়ে গেলে তিনি নজরুলকে দোষারোপ করেন।
এ ঘটনার জের ধরে গত শুক্রবার সকালে কয়েক দফায় দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশসহ দুইপক্ষের প্রায় ৫০ ব্যক্তি আহত হন। এ সময় ধারালো অস্ত্রের কোপে মারাত্মক আহত পরমেশ্বরদী গ্রামের ফকিরপাড়ার আ. রাজ্জাক ফকিরের ছেলে শহীদ ফকির (৪৭) নামের এক কৃষক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে মারা যান। মাসুদ শেখের সমর্থক ছিল সংঘর্ষে নিহত কৃষক শহীদ ফকির।
পরমেশ্বরদী গ্রামের গৃহবধু লতিফা বেগম, রাবেয়া আক্তার ও খাদিজা আক্তার অভিযোগ করেন, শহীদের মৃত্যুর খবর শুক্রবার রাতে গ্রামে ছড়িয়ে পড়লে রাতের অন্ধকারে আমাদের বাড়িঘর থেকে গরু, ছাগল ও ঘরের মালামাল লুট করে নিয়ে গেছে নিহত পক্ষের লোকজন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, লুটপাটের অভিযোগ নিয়ে কেউ আমাদের কাছে আসেনি। আমরা ঘটনাস্থলেই উপস্থিত ছিলাম। যেখানেই কাউকে জড়ো হতে দেখেছি, তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষে জড়িত অভিযোগে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে এ পর্যন্ত ২২ জনকে আটক করা হয়েছে। বিকেল ৬টা পর্যন্তু থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ: ১২৬ ফ্লাইটের ১৯ হাজার ৩৭৭ যাত্রী ভোগান্তিতে

error: Content is protected !!

ফরিদপুরের বোয়ালমারীতে সংঘর্ষে নিহতের ঘটনায় আটক ২২

আপডেট টাইম : ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :