ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে পাল্টাপাল্টি কর্মসূচী

যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পাল্টাপাল্টি দুই জায়গায় কর্মসূচি পালন করেছে যুবলীগের দুই গ্রুপ।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় থানা রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মোল্যা, চৌধুরী রায়হান রকি, পৌর যুবলীগের আহ্বায়ক আহাদুল করিম, যুবলীগ নেতা জাহিদ হাসান, আব্দুল হক, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম প্রমুখ।

অপরদিকে বিকেল ৫টায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পৌরসদরের মেইন রোডে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন দলিল লেখকদের ঘরে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু এবং দাউদুজ্জামানের নেতৃত্বে কেক কাটার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, জেলা যুবলীগের সদস্য, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দাউদুজ্জামান দাউদ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, যুবলীগ নেতা আমিনুর রহমান, নয়ন বিশ্বাস, মো. রেজাউল করিম রেজা প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে খাঁটি পণ্যের নতুন ঠিকানা ‘গ্রামের বাজার’

error: Content is protected !!

বোয়ালমারীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে পাল্টাপাল্টি কর্মসূচী

আপডেট টাইম : ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :