ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে মন্দির থেকে চুরি হওয়া মূর্তি উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা অঙ্গন’ মন্দির থেকে চুরি হওয়া রাধা মূর্তি উদ্ধার। ছবি-মোঃ নুরইসলাম।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা অঙ্গন’ মন্দির থেকে চুরি হওয়া রাধা মূর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কামারগ্রামের ভবেশ সাহার বাড়ির সংলগ্ন ডোবা পাড়ের ঝোঁপঝাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

প্রসঙ্গত- গত ২৩ নভেম্বর গভীর রাতে ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা অঙ্গন’ থেকে চোরেরা মন্দিরের তিনটি তালা ভেঙে ২০ কেজি ওজনের পিতলের রাধা-গোবিন্দ ও গোপালের বিগ্রহ মূর্তি চুরি করে নিয়ে যায়। এ সময় মূর্তির শরীরে থাকা রৌপ্যালংকার ও মন্দিরের ক্যাশে থাকা নগদ ৮হাজার টাকাও নিয়ে যায় চোরেরা।

মূর্তি উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মো. ওহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামারগ্রামের ভবেশ সাহার বাড়ির সংলগ্ন ডোবা পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় রাধা মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

এ ঘটনায় মন্দিরের সেবায়েত সুজিত কুমার বিশ্বাস বাদী অজ্ঞাতনামা আসামি করে ২৪ নভেম্বর বোয়ালমারী থানায় একটি মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, চুরি যাওয়া একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বাকি মূর্তি উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ

error: Content is protected !!

বোয়ালমারীতে মন্দির থেকে চুরি হওয়া মূর্তি উদ্ধার

আপডেট টাইম : ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :