ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ব্যবসায়ীকে অঙ্গহানি, থানায় মামলা

-ছবি প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ীকে অঙ্গহানি করে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। ৬ নভেম্বর শনিবার রাতে আল-আমীন (২৬) নামের এক ক্রোকারিজ ও ইলেকট্রনিক ব্যবসায়ীকে তার মোটরসাইকেল গতিরোধ করে তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। ওই ভুক্তভোগী ব্যবসায়ী এ নিয়ে১৪ নভেম্বর রোববার থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৫।

ওই ব্যবসায়ীর বাড়ি ঘোষপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের। তিনি সাতৈর বাজারে টিভি ফ্রিজ, ক্রোকারিজের পাইকারী ও খুচরা ব্যবসা করে। তিনি সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বাজারের বিভিন্ন দোকান থেকে বাকি টাকা ১লাখ ৯৫ হাজার টাকা কালেশন করে আসার পথে বোয়ালমারী উপজেলার ঠাকুরপুর বাজারের পাশে শুকুর শেখের ইট ভাটার কাছে ফাঁকা রাস্তার উপর ৫-৬ জনের সন্ত্রাসী বাহিনীর মোটরসাইকেল গতিরোধ করে। পরে তার কাছে থাকা টাকা নেয়ার জন্য সন্ত্রাসী বাহিনীরা ওই ব্যবসায়ী ও সাথে থাকা তার বন্ধু এস এম রাকিবুল হোসেন সৈকতকে মারপিট করে ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এবং ওই ব্যবসায়ীকে মাথায় আঘাত করে। এতে তার মুখ ও বাম কান দিয়ে রক্ত বের হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল হসপিটালের রেফার্ড করা হয়। সেখানে গিয়ে এক্সরে করলে দেখা যায় বাম কানের পর্দা ছিদ্র হয়ে গেছে। পরে ওই ব্যবসায়ী উন্নত চিকিৎসার জন্য ঢাকা উত্তর বাড্ডা ফরাজী হসপিটালে নাক কান গলা বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শামীম বিন সাঈদ-এর কাছ থেকে পরামর্শ নেয়। ওই ব্যবসায়ীর দীর্ঘদিন যাবত ওষুধ খেতে হবে। তবে ওই ব্যবসায়ী বাম কানের শ্রবন শক্তি হারিয়ে ফেলেছে।

ওই ব্যবসায়ী সন্ত্রাসী বাহিনীর দু জন কে সনাক্তকরণ করতে পেরেছে বলে জানান । তারা হলো, বোয়ালমারী কামারগ্রামের গিয়াসউদ্দিন মৃধার ছেলে রুবেল মৃধা (৩২) ও একই উপজেলার দক্ষিণ কামারগ্রামের আলিম শিকদারের ছেলে আকাশ শিকদার (২৮)।

এ বিষয়ে বোয়ালমারী থানার উপ পরিদর্শক মুহাম্মাদ আক্কাস আলী শেখ বলেন, আল আমিন নামের একজন ভুক্তভোগী ব্যবসায়ী এ বিষয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের দ্রুত গ্রেফতার করার জন্য আমরা তৎপর চালিয়ে যাচ্ছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে খাঁটি পণ্যের নতুন ঠিকানা ‘গ্রামের বাজার’

error: Content is protected !!

বোয়ালমারীতে ব্যবসায়ীকে অঙ্গহানি, থানায় মামলা

আপডেট টাইম : ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
স্টাফ রিপোর্টার, ফরিদপুরঃ :