ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে বিনা’র কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাবিত মাসকলাইয়ের উন্নত ও উচ্চ ফলনশীল জাত বিনামাষ-২ প্রচার ও সম্প্রসারণের লক্ষে কৃষকদের নিয়ে মাঠ দিবস করেছে সংস্থাটি।

এ উপলক্ষে বিনা এর ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগ এবং ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫ নভেম্বর সোমবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার গুনবহা ফুলতলা ঈদগাহ মাঠে এক আলোচনা সভা ও মাঠ পরিদর্শনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) মহা-পরিচালক ড. মীর্জা মোফাজ্জল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাসকলাই ডাল, আমীষ, প্রোটিন ও ভিটামিন বি-এ সমৃদ্ধ, যা মানুষের শরীরের বলবর্ধক ও প্রোটিন এর যোগানদাতা। এতে রয়েছে প্রচুর লৌহ বা আয়রণ যা মানুষের শরীর বৃদ্ধি ও বলবর্ধক হিসেবে পরিচিত। এছাড়াও এর পটাশিয়াম রক্তে সোডিয়ামের মাত্র নিয়ন্ত্রণ রেখে হৃদযন্ত্র ভাল রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রন রেখে। বিনা গবেষণা করে উচ্চ ফলনশীল বিনামাষ-২ উদ্ভাবন করেছে। যা চাষে কৃষকরা লাভবান হবে।

বিনা উপকেন্দ্র গোপালগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা, এসও মো. রবিউল ইসলাম আকন্দের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিনা এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুনজুরুল আলম মন্ডল, বোয়ালমারী উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ প্রীতম কুমার হোড়, কৃষি উদ্যোক্তা মো. মাতিনুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, বিনা ময়মনসিংহ এর এসও শ.ম. আব্দুল আলীম। আলোচনা শেষে কৃষকদের নিয়ে মাঠ পরিদর্শন করেন কর্মকর্তাবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে খাঁটি পণ্যের নতুন ঠিকানা ‘গ্রামের বাজার’

error: Content is protected !!

বোয়ালমারীতে বিনা’র কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
আমীর চারু বাবলু, বোয়ালমারী,ফরিদপুরঃ :