ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে বাসের ধাক্কায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

-ছবি প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে বাসের ধাক্কায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম তামান্না আক্তার (১৪)। সে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মো. সরোয়ার মোল্যার মেয়ে। নিহত ওই শিক্ষার্থী বোয়ালমারী পৌর সদরে অবস্থিত আইডিয়াল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়তো। শনিবার দুপুর ১২টায় মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পৌর কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন  জানান, শনিবার দুপুরে নিহত তামান্না মা ও ভাই-বোনের সাথে মাদ্রাসা থেকে অটোভ্যান যোগে বাড়ি ফিরছিল। ভ্যানটি মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে বোয়ালমারী পৌরসভা কার্যালয়ের সামনে পৌঁছলে বিপরীতগামী একটি মালবাহী ট্রাক ও দ্রুতগামী একটি বাসের মাঝে পড়ে যায়। অটোভ্যান চালক গতি নিয়ন্ত্রণ করার চেষ্টাকালে দ্রুতগামী বাসের সাথে সজোরে ধাক্কা খায় ভ্যানটি। এতে তামান্না সহ সকলেই রাস্তায় ছিটকে পড়ে।  সে সময় বাসের চাকার উপর পড়ে গুরুতরভাবে আহত হয় তামান্না তার হাত ও বুকের পাঁজর ভেঙ্গে যায়। ঘাতক বাসটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুনঃ পাংশায় ৭ বছরের শিশুকন্যা যৌন নিপীড়নের শিকার !

পথচারীরা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত  চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। শনিবার দিবাগত রাত একটার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় রবিবার বেলা ১১টায় ছোলনা গোরস্থানে ওই শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্কুল ছুটি, নভেম্বরের শুরুতে মিলছে টানা তিন দিনের ছুটি

error: Content is protected !!

বোয়ালমারীতে বাসের ধাক্কায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

আপডেট টাইম : ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :