ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ফসলি জমিতে পুকুর, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা 

ফরিদপুরের বোয়ালমারীতে ফসলি জমি কেটে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই জনকে সাত দিনের জেল এবং দুই জনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মো. নুরুল আলম শেখ নিজের মালিকানাধীন ফসলি জমিতে ভেকুর সাহায্যে পুকুর খনন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় ফসলি জমির মালিক মো. নুরুল আলম শেখ এবং ভেকুর মালিক মো. আবুল খায়ের শেখের প্রত্যেককে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া উপজেলার রূপাপাতে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে জমির মালিক মো. বিলায়েত শেখ ও ট্রলির চালক মো. টুটুল ফকিরকে সাত দিনের জেল দেন। এ সময় একটি ভেকু পুড়িয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে একটি ট্রলি ধ্বংস করা হয়েছে।
বাংলাদেশ দণ্ডবিধির প্রচলিত আইন উপেক্ষা করায় বালুবহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় এই জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও মো. রেজাউল করিম বলেন, প্রশাসন সর্বদাই অবৈধ বালু ও মাটিখেকোদের বিরুদ্ধে তৎপর। উপজেলা প্রশাসনের পক্ষ হতে এই ধরণের অভিযান কার্যক্রম চলমান থাকবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

error: Content is protected !!

বোয়ালমারীতে ফসলি জমিতে পুকুর, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা 

আপডেট টাইম : ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :