ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে নৌকাকে সমর্থন করলেন এক বিদ্রোহী প্রার্থী

ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থীকে সমর্থন করে এক বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের সামনে এই ঘোষণা দেন ওই বিদ্রোহী প্রার্থী। জানা যায়, উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পান ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. ওহাব মোল্যা তারা।

দলীয় মনোনয়ন বঞ্চিত আ’লীগের কর্মী এবং সাবেক ছাত্রলীগ নেতা মো. কামরুজ্জামান পনির স্বতন্ত্র প্রার্থী হিসেবে এতদিন নির্বাচনের মাঠে ছিলেন। শনিবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমকর্মীদের সামনে আ’লীগের মনোনীত প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ওই বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান পনির।

উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রামে অবস্থিত নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী সদর ইউনিয়নের আ’লীগের মনোনীত প্রার্থী আ. ওহাব মোল্যা তারা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, ফিরোজ আহমেদ, ছাত্রলীগ নেতা সজীব আহমেদ প্রমুখ।

এ সময় কামরুজ্জামান পনির বলেন, দল ওহাব মোল্যা তারাকে মূল্যায়ন করেছে। দলের একজন কর্মী আমি। আমি প্রার্থী থাকলে নৌকা বিজয়ী না-ও হতে পারে। এই উপলব্ধি থেকে নৌকাকে সমর্থন করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। সেই সাথে নৌকার বিজয়ের জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘ওয়্যারেবল এআই’ বন্ধু, নাকি নীরব গুপ্তচর?

error: Content is protected !!

বোয়ালমারীতে নৌকাকে সমর্থন করলেন এক বিদ্রোহী প্রার্থী

আপডেট টাইম : ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :