আপডেট টাইম :
০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
৩৩৪
বার পঠিত
বোয়ালমারীতে দুই কিশোরের বিরুদ্ধে শ্লীলতাহানি চেষ্টায় মামলা গ্রেফতার ১
ফরিদপুরের বোয়ালমারীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই স্কুল পড়ুয়া কিশোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এজাহার নামীয় আসামি আকাশ শেখকে মঙ্গলবার (০৭.০৯.২১) ভোররাতে নিজবাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে হাসামদিয়া গ্রামের মনির শেখের ছেলে এবং হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। থানা সুত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মাদ্রাসা পড়ুয়া কিশোরীকে একই গ্রামের আক্কাস মুন্সির ছেলে আকাশ মুন্সি (১৬) অনেকদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই কিশোরী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের জামিয়া রহমানিয়া মাদ্রাসার চার জামাতের শিক্ষার্থী। আকাশ মুন্সী এবং একই গ্রামের মনির শেখের ছেলে তার বন্ধু আকাশ শেখ (১৪) গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মাদ্রাসা থেকে ফেরার সময় ইরাদ আলী শেখের বাড়ির পূর্ব পাশে ফাঁকা জায়গায় ওই কিশোরীর শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ৪ সেপ্টেম্বর রাতে বোয়ালমারী থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১০’ ধারায় শ্লীলতাহানি করার অপরাধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানা উপপুলিশ পরিদর্শক আব্দুর রহমান বলেন, আকাশ শেখকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি আকাশ মুন্সিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
ফরিদপুরের বোয়ালমারীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই স্কুল পড়ুয়া কিশোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এজাহার নামীয় আসামি আকাশ শেখকে মঙ্গলবার (০৭.০৯.২১) ভোররাতে নিজবাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে হাসামদিয়া গ্রামের মনির শেখের ছেলে এবং হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
থানা সুত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মাদ্রাসা পড়ুয়া কিশোরীকে একই গ্রামের আক্কাস মুন্সির ছেলে আকাশ মুন্সি (১৬) অনেকদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই কিশোরী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের জামিয়া রহমানিয়া মাদ্রাসার চার জামাতের শিক্ষার্থী।
আকাশ মুন্সী এবং একই গ্রামের মনির শেখের ছেলে তার বন্ধু আকাশ শেখ (১৪) গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মাদ্রাসা থেকে ফেরার সময় ইরাদ আলী শেখের বাড়ির পূর্ব পাশে ফাঁকা জায়গায় ওই কিশোরীর শ্লীলতাহানি ঘটায়।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ৪ সেপ্টেম্বর রাতে বোয়ালমারী থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১০’ ধারায় শ্লীলতাহানি করার অপরাধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানা উপপুলিশ পরিদর্শক আব্দুর রহমান বলেন, আকাশ শেখকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি আকাশ মুন্সিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।