ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে জুট মিলে মেশিনে পিষ্ট হয়ে শ্রমিক নিহত

প্রতীকী ছবি।

ফরিদপুরের বোয়ালমারীর একটি জুট মিলে শাহিনুর মুন্সি (৩৫) নামের এক শ্রমিক মেশিনে পিষ্ট হয়ে নিহত হয়েছেন। শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুট মিলে চট তৈরির মেশিন পরিস্কার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার আনধারীধার ইউনিয়নের বিলধারকনি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে ওই জুটমিলে মেকানিক্যাল সহকারী হিসেবে কাজ করে আসছিলেন।
শাহিনুরের প্রতিবেশী ও জনতা জুটমিলে উৎপাদন সেকশনে কর্মরত শ্রমিক আমিনুল ইসলাম জানান, শাহিনুরের রাতে ডিউটি (দায়িত্ব) ছিল। অন্যদিনের মতো সন্ধ্যায় মেশিন পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত তার ভেতরে চলে যান তিনি। এতে ঘটনাস্থলেই শাহিনুর মারা যান।
জনতা জুট মিলের অ্যাডমিন ম্যানেজার আতিকুর রহমান জানান, জুটমিলে চট তৈরির মেশিন পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটে। প্রথমে হাত এবং মেশিন বন্ধ করতে করতে কোমর পর্যন্ত ভেতরে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

বোয়ালমারীতে জুট মিলে মেশিনে পিষ্ট হয়ে শ্রমিক নিহত

আপডেট টাইম : ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: :