ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও বঙ্গবন্ধু পাঠাগারের উদ্বোধন করলেন জেলা প্রশাসক 

সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের আওতায় করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এদিন উপজেলার দাদপুর ইউনিয়নে স্থাপিত বঙ্গবন্ধু পাঠাগারেরও উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জুম মিটিংয়ের মাধ্যমে সারা দেশে একযোগে ভার্চুয়ালি অনুষ্ঠিত এই জুম মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি উপলক্ষে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন বোর্ড অফিসে আয়োজিত অনুষ্ঠানে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সশরীরে উপস্থিত থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল চন্দ্র সরকার। এ সময় ২৬০ জনের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন (মুশা মিয়া), ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আসলাম মোল্যা, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ইউএনডিপির ফরিদপুর প্রতিনিধি মো. মনির হোসেন প্রমুখ।
এর আগে ফরিদপুর জেলা প্রশাসক অতুল চন্দ্র সরকার দাদপুর ইউনিয়ন বোর্ড অফিসে স্থাপিত বঙ্গবন্ধু পাঠাগারের উদ্বোধন করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বোয়ালমারীতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও বঙ্গবন্ধু পাঠাগারের উদ্বোধন করলেন জেলা প্রশাসক 

আপডেট টাইম : ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: :