ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে করোনায় দুই নারীর মৃত্যু

ছবি- প্রতীকি।

ফরিদপুরের বোয়ালমারীতে আজ করোনা আক্রান্ত হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতির মা এবং অপর এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে গত দশ দিনে করোনায় ৬ জনের মৃত্যু হল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রহমান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৭০) করোনা আক্রান্ত হয়ে বুধবার (৩০ জুন) রাত তিনটার দিকে মারা যান। গত ২৮ জুন পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা টেস্ট করা হলে তার করোনা ধরা পড়ে।

এদিকে পৌরসভার কামারগ্রাম নিবাসী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্তুজা আলী তমালের মা রীনা বেগম (৫৫) বুধবার সকালে মারা যান। করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ২৬ জুন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার করোনা টেস্ট করা হয়। টেস্টে পজিটিভ আসে।

তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ জুন তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই বুধবার সকালে তার মৃত্যু ঘটে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

বোয়ালমারীতে করোনায় দুই নারীর মৃত্যু

আপডেট টাইম : ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
এ.এস.এম. মুরসিদঃ :