ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে কমছে না সংক্রমণ

ছবি- প্রতীকি।

ফরিদপুরের বোয়ালমারীতে টানা ১৭ দিন যাবত কঠোর লকডাউন চলছে। স্থানীয় প্রশাসন শুরু থেকেই এই লকডাউন বাস্তবায়নে রয়েছেন কঠোর অবস্থানে। উপজেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালতে প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় মামলা এবং জরিমানা করা হচ্ছে।
গত ১ জুলাই থেকে উপজেলা প্রশাসনের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সাভার ক্যান্টনমেন্টের একটি টিমও নিয়মিত টহল দিচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া গত ২১ জুন থেকে কেউ বাইরে বের হচ্ছে না। তারপরেও কমছে না সংক্রমণ।
এই মুহূর্তে বোয়ালমারী উপজেলায় তিন শতাধিক সক্রিয় করোনা রোগী রয়েছে। আর লকডাউন চলাকালীন গত ১৭ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২১৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৬ জনের।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সারাদেশে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। উপজেলা প্রশাসন বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, স্থানীয়ভাবে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ১৯ জুন ফরিদপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত বোয়ালমারীতে এক সপ্তাহের স্থানীয় কঠোর বিধি-নিষেধ শেষে সারা দেশের সাথে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত টানা চলে লকডাউন।
এরপর ১ জুলাই থেকে শুরু হয়েছে সারা দেশের সাথে ১৪ দিনের সর্বাত্মক লকডাউন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

বোয়ালমারীতে কমছে না সংক্রমণ

আপডেট টাইম : ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :