ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ঔষধ বিক্রয় প্রতিনিধি নিখোঁজ 

নিখোঁজ বিকন ফার্মাসিউটিক্যালসের ঔষধ বিক্রয় প্রতিনিধি রিপন বিশ্বাস।

ফরিদপুরের বোয়ালমারীতে এক ঔষধ বিক্রয় প্রতিনিধি (মেডিকেল রিপ্রেজেনটেটিভ) রবিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে নিখোঁজ রয়েছেন। ঔষধ বিক্রয় প্রতিনিধির ব্যবহৃত মোটরসাইকেলটি পার্শ্ববর্তী উপজেলার একটি সেতুর উপর থেকে রাতে উদ্ধার করা গেলেও আঠারো ঘণ্টা পরেও তার হদিস মেলেনি।
জানা যায়, মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের কৃষ্ণবিলা গ্রামের বাসিন্দা রিপন বিশ্বাস ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালসের ঔষধ বিক্রয় প্রতিনিধি হিসেবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কর্মরত ছিলেন। রিপনের শ্বশুরবাড়ি মাগুরা জেলার সদর থানার আলমখালি গ্রামে। তার অর্কিড (৬) ও পুস্কর (১) নামে দুটি ছেলে আছে। তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ডের পূর্ব কামারগ্রামে স্কুল শিক্ষক রনজিৎ কুমার দাসের বাড়িতে ভাড়া থাকতেন।
রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রিপন মাগুরায় অসুস্থ শাশুড়ীকে দেখার উদ্দেশ্যে বোয়ালমারীর ভাড়া বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। কিন্তু সন্ধ্যা সাতটার দিকে তাকে আবার বোয়ালমারীর ভাড়া বাসা থেকে বের হতে দেখা গিয়েছে বলে বাড়ির মালিক জানান। এরপর রাত নয়টার দিকে বোয়ালমারীর পার্শ্ববর্তী উপজেলা মুহম্মদপুর উপজেলার শেখ হাসিনা সেতুর উপর থেকে রিপনের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মোটরসাইকেলের পাশে সেতুর উপর তার হেলমেটটি পড়েছিল। মোটরসাইকেলের সাথে থাকা রিপনের ব্যবহৃত ব্যাগটিও উদ্ধার করা হয়। কিন্তু রিপনের কোন খোঁজ নেই।
নিখোঁজ রিপনের পরিচিতরা জানিয়েছেন, তিনি বিভিন্ন জনের নিকট থেকে টাকা ধার নিয়েছিলেন। ইউরো ফার্মাসিউটিক্যালসের বোয়ালমারীস্থ ঔষধ বিক্রয় প্রতিনিধি সিদ্দিকুর রহমানের নিকট থেকে বিশ হাজার, ব্যবসায়ী দেলোয়ার হোসেনের নিকট থেকে পনের হাজার, শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের তোতা শিকদারের নিকট থেকে পাঁচ হাজার টাকাসহ অনেকের নিকট থেকেই টাকা ধার নিয়েছিলেন।
নিখোঁজের স্ত্রী শিপ্রা বিশ্বাস সোমবার বেলা একটার দিকে জানান, নিখোঁজের পর আঠারো ঘণ্টা কেটে গেলেও রিপনের কোন হদিস মেলেনি। দুপুরে ডুবুরি দল মধুমতী নদীতে তল্লাশি করবে।
এ ব্যাপারে মুহম্মদপুর থানার অফিসার ইন চার্জ মো. নাসিরউদ্দিন সোমবার দুপুরে বলেন, খবর পেয়ে রাতে শেখ হাসিনা সেতুর উপর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিখোঁজ রিপনের স্ত্রী রবিবার রাতে মুহম্মদপুর থানায় এসে নিশ্চিত করেছেন মোটরসাইকেলটি তার স্বামীর। তবে এখন পর্যন্ত আমরা রিপনের কোন হদিস পাইনি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমন ব্যাটিং করে কী আর ফাইনালে যাওয়া যায়

error: Content is protected !!

বোয়ালমারীতে ঔষধ বিক্রয় প্রতিনিধি নিখোঁজ 

আপডেট টাইম : ০১:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :