আপডেট টাইম :
০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
৩১৪
বার পঠিত
বোয়ালমারীতে ইউপি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নের আ. লীগ বিদ্রোহী, স্বতন্ত্র চেয়ারম্যান, ইউপি সদস্য সাধারণ (মেম্বার) ও সংরক্ষিক মহিলা সদসদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ.বি.এম আজমল হোসেনের সভাপতিত্বে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। আরো উপস্থিত ছিলেন নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রহিম, রিটার্নিং কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া, রিটার্নিং কর্মকর্তা ও সমবায় অফিসার মো. সিরাজুল ইসলাম প্রমুখ। এই উপজেলায় আগামি ২৬ ডিসেম্বর তফসিল অনুযায়ী ১০ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ১০ ইউনিয়নে মোট ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নের আ. লীগ বিদ্রোহী, স্বতন্ত্র চেয়ারম্যান, ইউপি সদস্য সাধারণ (মেম্বার) ও সংরক্ষিক মহিলা সদসদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ.বি.এম আজমল হোসেনের সভাপতিত্বে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
আরো উপস্থিত ছিলেন নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রহিম, রিটার্নিং কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া, রিটার্নিং কর্মকর্তা ও সমবায় অফিসার মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
এই উপজেলায় আগামি ২৬ ডিসেম্বর তফসিল অনুযায়ী ১০ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ১০ ইউনিয়নে মোট ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।