ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে আ’লীগ নেতা প্রশান্ত কুমার সাহার পরলোকগমন

ছবিঃ প্রতীকী।

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশান্ত কুমার সাহা (৬৫) পরলোকগমন করেছেন। বুধবার (২ নভেম্বর) দুপুর ১টা ৩০মিনিটে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী স্থানীয় কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহযোগী অধ্যাপক এবং বড় ছেলে চিকিৎসক।

তার মৃত্যুতে ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম, শাহ মো. আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য খান মঈনুল ইসলাম মোস্তাকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

বুধবার রাতে বোয়ালমারী পৌরসভার রায়পুর গ্রামে অবস্থিত নলিনী রঞ্জন পৌর মহাশ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম

error: Content is protected !!

বোয়ালমারীতে আ’লীগ নেতা প্রশান্ত কুমার সাহার পরলোকগমন

আপডেট টাইম : ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্টঃ :