ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আপডেট নিউজ

বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিতে নিহত এক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী কাটাখাল এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়ে মারা গেছেন শহীদ ফকির (৪৭) নামে এক ব্যক্তি।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক পরিচালিত ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শহীদ ফকির পরমেশ্বরদী ইউনিয়নের ফকির পাড়া গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের বাবা।

পরমেশ্বরদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুকুল মিনার গ্রুপ এবং ময়েনদিয়া বাজারের মান্নান মাতুব্বরের গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতা জের ধরে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির সংঘটিত হয়। এতে উভয় পক্ষের দশ জন আহত হয়। তাদের বোয়ালমারী ও আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। আহতদের মধ্যে শহীদ ফকির গুরুত্ব হলে তাকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় । পরে সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত শহীদ ফকির ৭ নং পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মুকুল মিনা’র  সমর্থক ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক অনাদি রঞ্জন মন্ডল বলেন, ধারাল অস্ত্রের আঘাতে শহীদ ফকিরের পায়ের হাড় ভেঙ্গে গিয়েছিল এছাড়া তার পেটেও ধারাল অস্ত্রের আঘাত ছিল। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু ঢাকা নেওয়ার প্রস্তুতির মধ্যেই তিনি ফরিদপুর ট্রমা সেন্টারে মারা যান।

এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি মো. নুরুল আলম জানান, সকালে পরমেশ্বরদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুকুল মিনার গ্রুপ এবং ময়েনদিয়া বাজারের মান্নান মাতুব্বরের গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির সংঘটিত হয়।এতে কয়েক জন আহত হয়েছে।

তিনি বলেন, শুনেছি সন্ধ্যার পর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মারা গেছেন। আমরা পরমেশ্বরদী কাটাখাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখেছি, অপ্রিতিকর ঘটনা এড়ানোর জন্য।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

আপডেট নিউজ

বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিতে নিহত এক

আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
এ.এস.এম. মুরসিদঃ :