ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে আগুনে পুড়ে ছিয়ারন নেছা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামে শুক্রবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি গাভীও মারা গেছে।

মৃত বৃদ্ধার পরিবার সূত্রে জানা গেছে , শুক্রবার রাত ১২টার দিকে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা গোয়ালঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও বৃদ্ধাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা বলেন, তেলজুড়ী গ্রামে রাতে আগুনে পুড়ে ছিয়ারন নেছা নামে এক বৃদ্ধা এবং একটি গাভী মারা গেছে। বাড়িতে ওই বৃদ্ধা ও তার ছেলে থাকতেন। ছেলে মাসুদের পরনের লুঙ্গি ছাড়া কিছুই নেই।

খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও খাদ্যসমগ্রী প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, পরিবারটিকে প্রাথমিক সাহায্য করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাহায্য অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট টাইম : ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :