ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ জন প্রার্থীর ৩ পদে মনোনয়নপত্র জমা

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ  ধাপের ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার (৯ মে)। নির্ধারিত সময় শেষে এ ধাপের ভোটে বোয়ালমারীতে মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে লড়াই করবেন বর্তমান উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বর্তমান ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিমুজ্জামান লিটু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, আওয়ামী লীগ নেতা হিরু মুন্সি।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করবেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, যুবলীগের যুগ্ম-আহবায়ক এম এম শাফিউল্লাহ সাফি, শফিকুল হক মিয়া, মো. জুবায়ের হুসাইন, জেলা মৎসজীবী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান সিকদার।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করবেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, পারভীন রহমান, মনিকা রাজবংশী, কাজী সালমা শাহিন, ঝর্ণা বেগম, শাহনাজ বেগম।
বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা শেখ মো. আদিল এ তথ্য নিশ্চিত করেন।
বোয়ালমারী উপজেলা ভোটে অংশ নিতে এবার প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এ উপজেলায় চতুর্থ ধাপ নির্বাচনে সব প্রার্থীই অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ উপজেলায় চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী, আগামী ৫ জুন ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র ১২ মে যাচাই-বাছাই হবে।
রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ১৩ মে থেকে ১৫ মের মধ্যে।
আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। ২০  মে এ ধাপের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হবে। ৫ জুন ভোট অনুষ্ঠিত হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাটি খুঁড়ে জমানো সোনার কণায় প্রেমিকার জন্য আংটি বানালেন যুবক

error: Content is protected !!

বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ জন প্রার্থীর ৩ পদে মনোনয়নপত্র জমা

আপডেট টাইম : ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
এস. এম. রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :