ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে ১০ কেজি গাঁজাসহ আটক দুই মাদক কারবারি

ফরিদপুরের বোয়ালমারীতে একটি যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তাদের আটক করে। পরে বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জব্দ আলামতসহ আটক আসামিদের বোয়ালমারী থানায় হস্তান্তর করে।

আটককৃতরা হলেন- উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামের মোফাজ্জল মোল্যার ছেলে মো. আনিসুর রহমান আনিচুর ও একই গ্রামের মজু ফকিরের ছেলে আমিনুর ফকির মনির।

আটকের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতৈর রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গোল্ডেন লাইন পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটি থেকে ১০ কেজি গাঁজাসহ যাত্রীবেশি দু’জন মাদক কারবারিকে আটক করা হয়।

তারা সাধারণ যাত্রীবেশ ধারণ করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের চালান দেশের বিভিন্ন স্থান থেকে এনে বোয়ালমারী ও আশপাশের এলাকায় বিক্রয় করে থাকে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ১৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার দিকে জব্দ আলামতসহ আটক আসামিদের বোয়ালমারী থানায় হস্তান্তর করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আসামীদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ও ৪২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

বোয়ালমারীতে ১০ কেজি গাঁজাসহ আটক দুই মাদক কারবারি

আপডেট টাইম : ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :