ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফলোআপ নিউজ

বোয়ালমারীতে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

ফরিদপুরের বোয়ালমারীতে নলকূপের হাতল চুরির অভিযোগে দুই শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এক শিশুর বাবা মো. আলীবার শেখ বাদি হয়ে এক ইউপি সদস্যসহ ৫ জনের উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনের নামে মামলা করেছেন। মামলা নম্বর ৭। ওই রাতেই মামলার ৪ নম্বর আসামি হাবিল খানকে (৪৫) গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ড চেয়ে গতকাল শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, সম্প্রতি উপজেলার গুনবহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপলডাঙ্গা গ্রামের ইউপি সদস্য নাজমুল শেখের বড় ভাই নজরুল শেখের একটি নলকূপের হাতল চুরির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ইউপি সদস্য মো. নাজমুল শেখ, তার ভাই নজরুল শেখ ও একই গ্রামের হাসান খন্দকারসহ কয়েকজন চুরির অভিযোগে সুমন শেখ (১১) এবং সৌরভ আলী (১১) নামে দুইটি শিশুকে পায়ে লোহার শিকল বেঁধে গত মঙ্গলবার (৬ জুন) দুপুরে স্থানীয় নাজমুল মেম্বরের ধানের চাতালে প্রচন্ড দাবদাহের মধ্যে চিৎ করে শুইয়ে কাঠ ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। সুমন শেখ ওই ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের রিক্সা চালক মিন্টু শেখের ছেলে। অপর শিশু সৌরভ আলী একই ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কৃষক আলীবর শেখের ছেলে।

নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় ঘটনার দুইদিন পরেও ভয়ে মুখ খুলছিলো না ভুক্তভোগী ওই দুই পরিবার। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে শুক্রবার বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এরপর শুক্রবার দিবাগত রাতে শিশু সৌরভ আলীর বাবা আলীবর শেখ বাদি হয়ে গুনবহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল শেখকে (৩৫) ১ নম্বর আসামী করে থানায় ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৭/৫০৬/১১৪ পেনাল কোড ধারায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিরা হলেন- ইউপি সদস্য নাজমুল শেখের বড় ভাই নজরুল শেখ (৪০), চাপলডাঙ্গা গ্রামের হাসান খন্দকার (২৫), হাবিল খান (৪৫), রকিবুল খন্দকার (২০)। পুলিশ হাবিল খানকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো. আব্দুর রহমান বলেন, মামলার এক আসামিকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। নির্যাতিত দুই শিশুকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে শিশু দুটিকে খাবার ও নতুন কাপড় চোপড় কিনে দেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

এ ব্যাপারে ফরিদপুরের বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি অঞ্চলের সার্কেল এএসপি সুমন কর জানান, এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

১২৬৯ ভবনের মালিককে রাজউকের চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে ব্যবস্থা

error: Content is protected !!

ফলোআপ নিউজ

বোয়ালমারীতে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

আপডেট টাইম : ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :