ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

এস.এম রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

বুধবার রাত (৫ মার্চ) বোয়ালমারী পৌরসভার কাজী হারুন শপিং কমপ্লেক্সে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন। সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা নিরবিচ্ছন্ন অভিযান চালানো হয়। এ সময় কাজী হারুন শপিং কমপ্লেক্সের ভবন তল্লাশি করে পিস্তল, মাদক ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, বুধবার পৌরশহরের ওয়াবদা মোড়ে অবস্থিত কাজী হারুন শপিং কমপ্লেক্সে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তৃতীয় তলা তল্লাশি করে পুল ক্লাবের একটি গোপন লকার ভেঙে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি ওয়াকি টকি সেট ও একটি ট্যাক্টিকাল দূরবীনসহ নানা ধরনের সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে মার্কেটের ছাদ সংলগ্ন একটি রুম থেকে একটি এয়ারগান ও কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় ওই কমপ্লেক্সের মালিক আব্দুল্লাহ কাজীকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তার দুইজন কর্মচারীকে আটক করে থানায় নেয়া হয়। আটককৃত কর্মচারীরা হলেন: কেয়ারটেকার আকিদুল ইসলাম এবং মার্কেটের তিন তলা অবস্থিত রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মুশফিক।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাজী হারুন শপিং কমপ্লেক্সে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রকৃত অপরাধীকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

আপডেট টাইম : ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :