ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের শুভ সুচনা শুরু হয়।

শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল পৌনে ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবর পর্যন্ত বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, আ‘লীগ ও তার সহযোগী সংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, পল্লী বিদ্যুৎ, রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, ইউএনও মোহাম্মদ মেহেদী হাসান, পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন, ওসি মো. শেখ সাদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইকরাম হোসেন, জেলা যুবদলের সহ সম্পাদক মো. ইমরান হোসেন, সাবেক ছাত্রদল নেতা নিউটন মিয়া প্রমুখ।

সকাল ৯টায় বোয়ালমারী জর্জ একাডেমির খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী করা হয়। বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিকাল ৩টায় জর্জ একাডেমির খেলার মাঠে বীরমুক্তিযোদ্ধা একাদশ বনাম সাংবাদিক একাদশ এবং উপজেলা পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন, স্থাপনাসমূহে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

১২৬৯ ভবনের মালিককে রাজউকের চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে ব্যবস্থা

error: Content is protected !!

বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

আপডেট টাইম : ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি :