ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল বিয়াই-বিয়াইনের

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শামীম মোল্যা নামে একজন নিহতের পর সুমাইয়া ইসলাম নামে অপর আরোহী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। তারা সম্পর্কে বিয়াই ও বিয়াইন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর সবুজ বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই শামিম মোল্যা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী মারা যায়। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় অপর দুই আরোহী শফিকুল ইসলাম (২২) ও সুমাইয়া ইসলামকে (১৯) উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সুমাইয়া ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তারা তিনজনই বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলারন-মধ্যেরগাতী এলাকার বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যার দিকে বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামের অহম মোল্যার ছেলে রাজমিস্ত্রী শামিম মোল্যা, চাচাতো ভাই মফিজুল ইসলাম ও তাদের বেয়াইন সুমাইয়া ইসলাম মোটরসাইকেলযোগে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে সহস্রাইল বাজারের দিকে যাচ্ছিলেন। তারা শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর সবুজ বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়।
এ সময় রাস্তার পাশের গাছের গুঁড়ির সাথে ধাক্কা লেগে শামিম মোল্যা ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা দুই আরোহী শফিকুল ইসলাম ও সুমাইয়া ইসলামকে (এইচএসসি পরীক্ষার্থী) উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সুমাইয়া ইসলামকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টায় মারা যায়।
 বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মোটরসাইকেলটি শামীম বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। ঘটনাস্থলেই শামীম মারা যায়। আহত অপর দুই আরোহীকে ফরিদপুর নেওয়ার পথে সুমাইয়া নামে আরেকজন মারা গেছে। তবে তাদের তিনজনের কারোই হেলমেট ছিলো না। অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে জানতে পেরেছি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পদকজয়ীদের জন্য নেই পুরস্কার

error: Content is protected !!

বোয়ালমারীতে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল বিয়াই-বিয়াইনের

আপডেট টাইম : ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর :