ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে মেসার্স সাধনা স্টোরে দুর্ধর্ষ চুরি

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের পাইকারি ও খুচরা মুদি দোকান মেসার্স সাধনা স্টোরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ আড়াই লাখ টাকাসহ আট লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে বলে জানা গেছে।

জানা যায়, বোয়ালমারী পৌর সদরের গুড়পট্টিতে অবস্থিত মেসার্স সাধনা স্টোরে মঙ্গলবার গভীর রাতের কোন এক সময় চুরি হয়।

চোরেরা দোকানের চালের টিন কেটে এক হাজার প্যাকেট বেনসন যার বাজার মূল্য দুই লাখ ৮৪ হাজার টাকা, পাঁচ শত প্যাকেট গোল্ডলিফ যার বাজার মূল্য এক লাখ ১১ হাজার টাকা, ৪০ কেজি এলাচ যার বাজার মূল্য এক লাখ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চোরেরা এ সময় দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ আড়াই লাখ টাকাও চুরি করে।

দোকানের মালিক শিবু অধিকারী মঙ্গলবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। বুধবার সকাল ৯টার দিকে দোকান খুলে দেখেন দোকানের চালের একটি টিন নেই। পরে চুরির বিষয়টি টের পান।

এ ঘটনায় মালিকের ছেলে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাটি খুঁড়ে জমানো সোনার কণায় প্রেমিকার জন্য আংটি বানালেন যুবক

error: Content is protected !!

বোয়ালমারীতে মেসার্স সাধনা স্টোরে দুর্ধর্ষ চুরি

আপডেট টাইম : ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :