ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে মাদক কারবারি ও জুয়াড়ী সম্রাট মতি কাজী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ফরিদপুরঃ

ফরিদপুরের বোয়ালমারীতে মাদক কারবারি ও জুয়াড়ী সম্রাট মতি কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবরে মিষ্টি বিতরণ করেছে গ্রামবাসী।

.

শুক্রবার (২ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মতি কাজী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের দাউদ কাজীর ছেলে। তিনি বোয়ালমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মাদক মামলা রয়েছে।

.

পুলিশ ও স্থানীয় জানায়, চলতি বছরের ২৪ মার্চ ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মতি কাজীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এসময় মতি কাজীর ভাই ইসলাম কাজীকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। পরে ওই দিন রাতে মতি কাজীর নেতৃত্বে ৩০/৪০ জনের একটি আওয়ামী সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি সমর্থক একাধিক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট চালায়।

.

হামলার সময় বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে পিটিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনার পরদিন বিচারের দাবিতে সোতাশী গ্রামের শত শত নারী পুরুষ ভাটিয়াপাড়া-মাঝকান্দী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে একই গ্রামের আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা করেন। মামলার পর থেকেই আত্মগোপন ছিলেন মতি কাজী। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

.

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, মতি কাজীকে হামলা, লুটপাট ও মারধরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তিনি একাধিক মাদক মামলার আসামি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে মাদক কারবারি ও জুয়াড়ী সম্রাট মতি কাজী গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
স্টাফ রিপোর্টার, ফরিদপুর :