ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে মনোনয়ন প্রত্যাশী লায়ন সাখাওয়াতের মতবিনিময়

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লায়ন মো. সাখাওয়াত হোসেন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার (০৯ জুন) দুপুরে স্থানীয় সাপ্তাহিক পত্রিকা মানব দর্পণ কার্যালয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে এ মতবিনিময় করেন। লায়ন মো. সাখাওয়াত হোসেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এবং দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
মতবিনিময়কালে লায়ন সাখাওয়াত হোসেন বলেন, ‘ফরিদপুর-১ আসন থেকে ২০০৬, ২০১৪ ও ২০১৮ সালে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এবারও আমি মনোনয়ন প্রত্যাশী। এই আসন থেকে অনেকেই মনোনয়ন চাচ্ছেন। দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, আশা করি সবাই আমার জন্য কাজ করবেন। আর যদি আমি মনোনয়ন না পাই তবে যে মনোনয়ন পাবে আমি তার জন্য কাজ করব।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন তাহলে আমি সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবো। আমি অনেকদিন ধরেই নিজ খরচে এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুলের উন্নয়ন করেছি।’
তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের সপক্ষে লেখার জন্য, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার জন্য দৈনিক নবচেতনা নামে আমি একটি দৈনিক পত্রিকা চালু করেছি।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক আলহাজ্ব খসরুজ্জামান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

বোয়ালমারীতে মনোনয়ন প্রত্যাশী লায়ন সাখাওয়াতের মতবিনিময়

আপডেট টাইম : ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :