ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে বিদ্যুৎস্পর্শে গৃহবধূ ও পানিতে ডুবে যুবকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে এক গৃহবধূ এবং পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পর্শে নিহত গৃহবধূর নাম মোছা. রহিমা বেগম (৪৮)। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার ঘোষপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।
জানা যায়, চার সন্তানের জননী রহিমা বেগম সাংসারিক কাজ সেরে সন্ধ্যা ৬টার দিকে গোসল করতে গেলে ট্যাংকের পানি শেষ হওয়ায় বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের ভাই ইনামুল হোসেন জানান, রহিমা বেগমের স্বামী আব্দুর রহমান ৬ মাস আগে রোগাক্রান্ত হয়ে মারা যায়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, বিদ্যুতায়িত রহিমা বেগমকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল ওহাব জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানতে পেরেছি, বিদ্যুৎস্পর্শ হয়ে ওই গৃহবধূ মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে একই ইউনিয়নের লঙ্কারচর গ্রামে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল্লাহ শেখ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, লঙ্কারচর গ্রামের মো. মোমিন শেখের ছেলে আব্দুল্লাহ শেখ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। স্থানীয় কয়েকজনের সাথে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার দিকে মৃতদেহ উদ্ধার করে।
বোয়ালমারী ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম লিডার মো. মিজানুর রহমান জানান, দুপুর দিকে এ ঘটনা ঘটলে স্থানীয়রা চেষ্টা করে না পেয়ে আমাদের খবর দেয়। থানা ষ্টেশনে কোনো ডুবরী না থাকায় তাৎক্ষণাত ফরিদপুর জেলা ফায়ার সার্ভিস ষ্টেশন থেকে ডুবরী দল এনে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। আমাদের গাড়িতে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মানসিক রোগীর চরিত্র আর মারধরের অভিযোগ: বিরোধে জড়ানো দুই অভিনেত্রী ফ্যাশন দ্বৈরথেও কম যান না

error: Content is protected !!

বোয়ালমারীতে বিদ্যুৎস্পর্শে গৃহবধূ ও পানিতে ডুবে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :