ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে বালু ব্যবসায়ীকে পিটিয়ে জখমের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে এক বালু ব্যবসায়ীকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে ভয়ভীতি দেখিয়ে একশ টাকার তিনটি অলিখিত (ফাঁকা) স্ট্যাম্পে সই নেয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বালু ব্যবসায়ী বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের রোকমান হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম একই উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচরের বালুমহালে বালুর ঠিকাদারি করেন। পাশের সাতৈর ইউনিয়নের মোহাম্মদ ফরহাদ শেখের ছেলে মেহেদী হাসান, মো. আবু বকর, ইসমাইল বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস, মোহাম্মদ ফরহাদ শেখ, মাযহারুলসহ অজ্ঞাতনামা ২/৩ জন মাঝে মধ্যেই রবিউল ইসলামের নিকট টাকা চাইত।

গত রবিবার (১৯ মে) দুপুর ২টার দিকে নিজ প্রাইভেটকারে উপজেলার রতনদিয়া বাজারে যাওয়ার সময় ওই আসামীরা গাড়ির গতিরোধ করে লোহার রড, হাতুড়ি দিয়ে রবিউলকে পিটিয়ে জখম করে। এ সময় আসামীরা রবিউল ইসলামের পকেটে থাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।

পরে আসামীরা রবিউলকে জোর করে মোটরসাইকেলে করে সাতৈর বাজারের জনৈক নাসির মিয়ার গোডাউনে নিয়ে যায়। সেখানে চাপাতি দিয়ে রবিউলের পায়ে কুপিয়ে জখমের পর ভয়ভীতি দেখিয়ে আসামীরা একশ টাকার তিনটি অলিখিত (ফাঁকা) স্ট্যাম্পে সই নিয়ে ছেড়ে দেয়। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রবিউল ইসলাম বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মেহেদী হাসান নামে একজনকে আটক করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পদকজয়ীদের জন্য নেই পুরস্কার

error: Content is protected !!

বোয়ালমারীতে বালু ব্যবসায়ীকে পিটিয়ে জখমের অভিযোগ

আপডেট টাইম : ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি :