ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

প্রতিকী ছবি।

ফরিদপুরের বোয়ালমারীতে পানিভর্তি বালতিতে পড়ে দুই বছর বয়সী মেহজাবিন নামের শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী মিঠাইন গ্রামের মিরাজ মোল্যার কন্যা। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, শিশুটির পিতা অটো ভ্যানচালক মিরাজ মোল্যার স্ত্রী আশা বেগম উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জুট মিলে চাকরি করেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে শিশুটিকে দাদী শ্বাশুড়ি সুফিয়া বেগমের নিকট রেখে কাজে যায় সে। সকাল সাড়ে ৯টার দিকে শিশুটিকে নাস্তা করিয়ে পাশের বাড়িতে যায় সুফিয়া বেগম। এ সময় খেলার ছলে সবার অগোচরে টিউবওয়েল পাড়ে পানিভর্তি বালতিতে পড়ে যায় শিশুটি।
সুফিয়া বেগম বাড়িতে ফিরে এসে পানিভর্তি বালতির মধ্যে শিশু মেহজাবিনের মাথা নিচে ও পা উপরে অবস্থায় দেখতে পেয়ে শোরচিৎকার করলে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় পায়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে পরিবারের সদস্যদের নিকট মৃতদেহ হস্তান্তর করে। বোয়ালমারী থানা উপপুলিশ পরিদর্শক মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, বাড়িতে কেউ না থাকায় শিশুটি পানিভর্তি বালতিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোঝা যায় তলেতলে একটা খাতির ছিল: বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত গোলাম পরওয়ারের

error: Content is protected !!

বোয়ালমারীতে পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
এস. এম. রুবেল, স্টাফ রিপোর্টার :