আপডেট টাইম :
০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
১৮২
বার পঠিত
বোয়ালমারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
এস এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতা ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদের ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাকিল আহমেদকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন। জানা যায়, শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার গুনবহা বাজার থেকে ডেভিল হান্টের আওতায় ওই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ছিলেন। তাকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, শাকিল আহমেদকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করে রোববার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এস এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতা ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদের ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাকিল আহমেদকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন।
জানা যায়, শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার গুনবহা বাজার থেকে ডেভিল হান্টের আওতায় ওই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ছিলেন। তাকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, শাকিল আহমেদকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করে রোববার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।