ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে নারী সামাজিক অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে নারীর ক্ষমতায়ন প্রকল্পের ‘উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশন’এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জ এর বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৪টি ইউনিয়নের ৩৮টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়।

নির্বাচনে এক হাজার ৩২০ জন ভোটারের মধ্যে এক হাজার ২৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১১টি পদের বিপরীতে ২৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করেন অপর দুই নির্বাচন কমিশনার, তারা হলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কারিজুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান।

নির্বাচনে ৮২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবিনা বেগম ও ৯৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিতা। নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি বিউটি রানী, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমা বেগম ও সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ শিখা রানী, সাংগঠনিক সম্পাদক রোজিনা বেগম, দপ্তর সম্পাদক রুমি খানম ও তিনজন সদস্য বিউটি, নীলিমা বেগম ও মোসা. খাদিজা বেগম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

error: Content is protected !!

বোয়ালমারীতে নারী সামাজিক অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি :