ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ধর্ষণ মামলায় শ্বশুর কারাগারে

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মামলায় বুধবার (১০ জুলাই) শ্বশুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামে।
জানা যায়, ওই গ্রামের মৃত ছহীরুদ্দীর ছেলে আকরাম শেখ (৫০) গত ২৩ ও ২৪ জুন গভীর রাতে জোরপূর্বক পুত্রবধূকে ধর্ষণ করে। মধুখালী থানার একটি সন্দেহ ডাকাতি মামলায় ছেলে সালমান শেখ রাসেলকে (২৪) ১৪ জুন গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। আকরাম শেখের স্ত্রী মারা গেছে এবং ছেলে বাড়িতে না থাকার সুযোগে আকরাম শেখ এ ঘটনা ঘটায়। ২ জুলাই সালমান শেখ জামিনে বের হয়ে বাড়িতে আসলে তার স্ত্রী বিষয়টি খুলে বলে। মঙ্গলবার (০৯ জুলাই) বিকেলে সালমান শেখ বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দেয়। পরে রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯(১) ধারায় মামলাটি নথিভূক্ত করা হয়। মামলা নং ১৩। রাতেই পুলিশ বাড়ি থেকে আকরাম শেখকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে তাকে আদালতে চালান করে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত আকরাম শেখ অবশ্য পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, কেন ছেলে বৌ মিলে এ ধরণের মিথ্যা মামলা করলো তা জানি না। এর পিছনে কোন ষড়যন্ত্র থাকতে পারে।
উপ-পরিদর্শক তন্ময় চক্রবর্তী বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরে পিতার বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে রাতে আটক করে বুধবার আদালতে চালান দেওয়া হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

বোয়ালমারীতে ধর্ষণ মামলায় শ্বশুর কারাগারে

আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :