ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, গাড়ি উদ্ধার

ফরিদপুরের বােয়ালমারী থেকে প্রাইভেটকার ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঝালকাঠি থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত প্রাইভেটকার।

.

সােমবার (২১ এপ্রিল) ভাের ৫ টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের শেখর থেকে চালককে অস্ত্র ঠেকিয়ে সড়কের পাশে ফেলে দিয়ে গাড়িটি ছিনতাই করা হয়। গাড়ির চালক মাে. ইমরান হােসেন সােমবার থানায় মামলা করেন।

.

গ্রেপ্তাররাকৃতরা হলেন, বােয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের শাহিদ মােল্যার ছেলে রাকিবুল হাসান আশিক (২৬), গঙ্গানন্দপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মাে. সামিউল ইসলাম (২২) ও রামদেবনগর গ্রামের মাে. অহিদুজ্জামানের ছেলে মাে. হামিম শেখ (২০)। মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে চালান করা হয়েছে।

.

থানা সুত্রে জানা যায়, সােমবার রাত দেড়টার দিকে উত্তরার কাওলা থেকে তিনজন ঢাকা মেট্রাে ২২-২৩১৮ নম্বরের একটি প্রাইভেটকার ফরিদপুরের বােয়ালমারী বাজারে যাওয়ার কথা বলে ভাড়া করে। ভাের ৫টার দিকে উপজেলার শেখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে একটি ব্রিজের ওপর পৌঁছালে গাড়ি চালক ইমরানের গলায় ছুরি ও মাথায় পিস্তল ঠেকিয় রশি দিয়ে হাত-পা, মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যায়।

.

স্থানীয় লােকজন খবর দিলে পুলিশ তাকে (ইমরান) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। সুস্থ হয়ে থানায় গিয়ে ইমরান অজ্ঞাতনামা তিনজনের নামে মামলা করেন। মামলা নং ৩৪।

.

মামলার পরপরই তৎপর হয়ে উঠে বােয়ালমারী থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ গাড়ির লােকেশন জানতে পেরে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানা পুলিশের সহায়তায় কাঁঠালিয়া থানা এলাকা থেকে গাড়ি উদ্ধার করে এবং তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

.

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বােয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় মামলা হওয়ার পরপরই তথ্য প্রযুক্তির সহায়তায় খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি গাড়িটি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া এলাকায় আছে। কাঁঠালিয়া থানা পুলিশের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করি এবং গাড়ি উদ্ধার করি। তিন আসামিকে মঙ্গলবার আদালতে চালান করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, গাড়ি উদ্ধার

আপডেট টাইম : ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :