ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ডিবি পরিচয়ে মহিলাকে তুলে নিয়ে টাকার দাবীর অভিযোগ

ফরিদপুরে বোয়ালমারীতে এক মহিলাকে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে টাকার দাবী করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রামের মো. ইকবাল বিশ্বাস এর স্ত্রী মোছা. আসমা বেগম (৪৫) কে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে ভুক্তভোগী পরিবারের লোকজনের কাছে ফোন করে টাকা দাবী করেন বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এঘটনায় ওই মহিলার ছেলে বিপ্লব বিশ্বাস (১৮) থানায় একটি সাধারন ডায়রি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ডিবি পরিচয় দিয়ে তিন থেকে চারজন লোক ওই মহিলার বাড়িতে এসে তাঁর স্বামী নাম ধরে খোঁজ করেন। বাড়িতে তাঁর স্বামীকে না পেয়ে ওই মহিলাকে তুলে নিয়ে যায়।
এ নিয়ে ওই মহিলার ছেলে জানান, কে বা কাহারা আমার মাকে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে মায়ের মুঠো ফোনের (বাটন) মাধ্যমে কল করে প্রথমে পাঁচ লাখ টাকা দাবী করেন। সেখান থেকে সন্দেহ হয় আমার মাকে ঝিম্ম করা হয়েছে। পরে তারা আমার মাকে দিয়ে কথা বলিয়ে বিভিন্ন অংকের টাকা পাঠাতে বলেন মার বিকাশ নাম্বারে। মাকে মারধর করেছে এবং বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে সর্ব শেষ ৫০ হাজার টাকা দিলে মাকে তারা ছেড়ে দিবে।

এ নিয়ে ভুক্তভোগী পরিবারের লোকজন ভয় ভীতিতে রয়েছেন। রাত সাতটা বাজলেও ওই মহিলার সন্ধান পাননি পরিবারের লোকজন।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আব্দুল ওহাব বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বোয়ালমারীতে ডিবি পরিচয়ে মহিলাকে তুলে নিয়ে টাকার দাবীর অভিযোগ

আপডেট টাইম : ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
এস. এম. রুবেল, স্টাফ রিপোর্টার :