ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে এমপি মোস্তাফিজুর

পিস্তল হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে ভাইরাল হয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। সোমবার (২২ মে) বিকেলে বাঁশখালী উপজেলায় মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের একটি অংশের ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিলটি বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি সেখানে এসে শেষ হয়। মিছিলে বিপুল পরিমাণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এমপি মোস্তাফিজুর। ওইসময় তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, তিনি বিশ্বের নেত্রী। উনাকে বিএনপির এক নেতা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। তাই আর শান্তি নয়, আমরা এবার বিএনপিকে প্রতিরোধ করব। রাস্তায় পেলে আমরা তাদের ছাড় দেব না। বিএনপিকে বলতে চাই, তোমরা আগুন সন্ত্রাস করলে তোমাদের আমরা বের হতে দেব না।

তবে ভিডিও ভাইরালের পর তার বক্তব্য জানতে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে মিছিলে থাকা চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক বলেন, অস্ত্র হাতে কেন মিছিল করেছেন, সেটা উনাকে জিজ্ঞেস করেন।

এর আগেও নিজের গাড়িতে বসে এমপি মোস্তাফিজুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও গালাগালি করার একটি ভিডিও ফেসবুক-ইউটিউবে ভাইরাল হয়েছিল।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে এমপি মোস্তাফিজুর

আপডেট টাইম : ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :