ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে চোরাই গরুসহ জনতার হাতে দুই চোর চক্রের সদস্য আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন এলাকা থেকে গরু চোরের দুই চোর চক্রের সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলা গৌরীপুর এলাকা দিয়ে পিকআপসহ আবুল হোসেন কাজী (৩৫) ও সাগর বেপারী (৩২) নামের দুই চোর চক্রের সদস্যকে সন্দেহভাজন হিসেবে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহযোগী একজন নারীসহ তিন চোর চক্রের সদস্য, একটি নম্বরবিহীন পিকআপ, অর্ধশত ঝুড়ি এবং দুটো গরু উদ্ধার করে বোয়ালমারী থানায় নিয়ে আসে।

জানা গেছে, উদ্ধার করা গরু দুটো মাদারীপুর জেলার শিবচর এলাকার চুরি হওয়া গরু। চোর চক্রের সদস্য সাগর বেপারী শিবচর উপজেলার গোয়ালকান্দা গ্রামের নেদু ব্যাপারীর ছেলে এবং আবুল হোসেন কাজী শিবচর উপজেলার মাদবরচর গ্রামের শামসুল কাজীর ছেলে।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মহেশ অধিকারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরদের আমাদের হেফাজতে নেয়। পরে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে এবং পুলিশকে অবরুদ্ধ করে রাখে। অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে আসামীদের থানায় আনা হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম রসুল সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোর সন্দেহে দুই যুবক ও এক নারীকে আটক করেছে। চুরির ঘটনা শিবচর এলাকায় হওয়ায় আসামীদের ওই থানায় হস্তান্তর করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সরকারের মেগা পরিকল্পনা

error: Content is protected !!

বোয়ালমারীতে চোরাই গরুসহ জনতার হাতে দুই চোর চক্রের সদস্য আটক

আপডেট টাইম : ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :