ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে গৃহবধূকে যৌতুকের দাবীতে মারধরের অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের বিরুদ্ধে

ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূকে যৌতুকের টাকা দাবী করে স্বামী ও স্বামীর পরিবারের লোকজন নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে।

এনিয়ে ওই গৃহবধূ যৌতুক ও নির্যাতনের অভিযোগ এনে স্বামীসহ স্বামীর পরিবারের ৬ জনের নাম উল্লেখ করে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদলতে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন- ওই গৃহবধূর স্বামী উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের মো. জাহিদুল ইসলাম, শ্বশুর মো আবু শেখ, শ্বাশুড়ী জমেলা বেগম, ভাসুর শাহিদুল ইসলাম, ননদ মুন্নি, ও মেঝ জা রেশমা বেগম।

বিজ্ঞ আদালতের মামলা সূত্র জানা যায়, গত বছর (৩ নভেম্বর) ইসলামী শরীয়াহ মতে ৬ লাখ টাকা কাবিন ধার্য করে জাহিদুল ইসলাম ও হোসনেআরার বিবাহ হয়।

এ বিবাহের ওই গৃহবধূর বাবা এগারো ভরি স্বর্ণ ও বিভিন্ন আসবাবপত্র মোট ৮ লাখ টাকার মালামাল মেয়ে ও মেয়ে জামাইকে বুঝে দেন। এমনকি মেয়ের জামাইয়ের ব্যবসা বাবদ নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা দেয়া হয়। তবে কিছু দিন পরে ওই যৌতুক লোভী পরিবারের লোকজন ওই গৃহবধুর বাবার বাড়ি কেরশাইল গ্রামে চলতি বছরের (২ এপ্রিল) শালিশ বসিয়ে আরও ৫ লাখ টাকা দাবী করেন। ওই গৃহবধু টাকা নিতে রাজি না হওয়ায় তাকে নিয়ে ঘর সংসার করবে না বলে জানান। ওই গৃহবধু এখন অসহায় জীবন যাপন করছেন।

এ বিষয়ে ওই গৃহবধুর স্বামীকে কল করলে তিনি যৌতুক ও মারধর করার কথা অস্বীকার করেন। তবে তার স্ত্রী কোথায় আছে সে সঠিকভাবে বলতে পারেননা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ

error: Content is protected !!

বোয়ালমারীতে গৃহবধূকে যৌতুকের দাবীতে মারধরের অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :