ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুনা সুলতানা (২৩) নামের এক নারী। তিনি মালয়েশিয়া প্রবাসী ফেরদৌসের স্ত্রী। বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের পূবিলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন ফেরদৌস (৩০)। তার স্ত্রী রুনা সুলতানা ছয় বছর বয়সী ছেলেকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন।

.

বুধবার রাতে তাদের শিশুপুত্র কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। শিশুটির সহায়তায় ঘরের দরজার ছিটকিনি খুলে তারা দেখতে পান রুনা সুলতানা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।

.

খবর পেয়ে রাত ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

.

রুনার দেবর সাদ্দাম বলেন, “ভাতিজা হঠাৎ করে কেঁদে উঠলে আমরা দৌড়ে যাই। ছেলেটিকে দিয়ে দরজা খোলানোর পর দেখি ভাবি গলায় ফাঁস দিয়ে ঝুলছেন।”

.

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্যা জানান, “খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে যাই এবং ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।”

.

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার ফরিদপুর পাঠানো হয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আপডেট টাইম : ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :