ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে খাদিজা আক্তার মিম (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। খাদিজা আক্তার ফরিদপুর রাজেন্দ্র কলেজের বিএ (অনার্স) ১ম বর্ষের শিক্ষার্থী এবং পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের ঋষিপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানায়, শনিবার দুপুরে মিমের সাথে তার মায়ের ঝগড়াঝাটি হয়। পরে নিজ কক্ষের দরজা-জানালা বন্ধ করে মিম সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে মিমের মা জানায়, মিমেম ঘাড়ে জ্বিন ছিল। সে প্রায়ই বিনা কারণে ঝগড়াঝাটি করতো। শনিবার দুপুরে জানালা-দরজা বন্ধ করে মিম নিজ কক্ষে ঘুমাতে যায়। সন্ধ্যা পর্যন্ত সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মিমকে পাওয়া যায়।

মিমের বাবা গাজীপুরে ব্যবসা করেন এবং সে তিন ভাই-বোনের মধ্যে বড় ছিলো। কয়েক বছর আগে মিমের বাবা জাহাঙ্গীর আলম বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের জয়দেবপুর গ্রাম থেকে বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের ঋষিপাড়ায় নতুন বাড়ি করেন।

জানতে চাইলে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, শুনেছি আত্মহত্যা করেছে। অফিসার পাঠিয়েছি। অফিসার ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী

error: Content is protected !!

বোয়ালমারীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
দীপঙ্কর অপু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে :