ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে আশ্রয়ণ প্রকল্পের ৪টি ঘর পেল উপকারভোগীরা

ফরিদপুরের বোয়ালমারীতে মুজিব বর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে (২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি দান ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯টায় উপজেলা পরিষদ হল রুমে ৪ জন উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। বোয়ালমারীতে আশ্রয়ণ প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ে ১৯২টি, দ্বিতীয় পর্যায়ে ১৩০টি ও তৃতীয় পর্যায়ে ২২টি সহ মোট ৩৪৪টি গৃহ নির্মিত হয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে চারটি গৃহের উদ্বোধন কার্যক্রমে বোয়ালমারী উপজেলা সংযুক্ত ছিল। উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ, স্থানীয় সুধীজন, আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীগন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য মুজিব শতবর্ষে ‘বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

একটি প্রোগ্রামিং ত্রুটিতে স্থবির হয়ে পড়েছে বহু দেশের গুরুত্বপূর্ণ অনলাইন সেবা

error: Content is protected !!

বোয়ালমারীতে আশ্রয়ণ প্রকল্পের ৪টি ঘর পেল উপকারভোগীরা

আপডেট টাইম : ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :