ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ কাজী সিরাজের মতবিনিময়

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (০৩ জুন) সকালে ওয়াপদা মোড়স্থ নিজ বাসভবনে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে এ মতবিনিময় করেন। কাজী সিরাজ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য।

মতবিনিময়কালে কাজী সিরাজ বলেন, ‘আমি দলের কাছে নমিনেশন চাইব। দল যদি আমাকে নমিনেশন দেয় তবে আমি নির্বাচন করব। আর যদি না দেয় তবে যে পায় তার পক্ষে কাজ করব।’ তিনি আরো বলেন, ‘আমি মনোনয়ন না পেলেও রাজনীতি করব। জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিই করব। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনা দরকার।’

গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ আমি মানুষকে ভালোবাসি, এ এলাকার মানুষও আমাকে ভালোবাসে। আমার নিকট কেউ সাহায্যের জন্য আসলে আমি কাউকে ফিরিয়ে দেই না।’

এ সময় তিনি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আসাদুল করিম, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী

error: Content is protected !!

বোয়ালমারীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ কাজী সিরাজের মতবিনিময়

আপডেট টাইম : ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :