ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বৃদ্ধ জেলের গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ নাপিত জীবন দাসের বিরুদ্ধে

পুর্ববিরোধের জেরে গোপাল চন্দ্র হালদার (৬০) নামের এক বৃদ্ধ জেলেকে গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক নাপিতের বিরুদ্ধে।
 শনিবার (১২ অক্টোবর) বিকেল চারটার দিকে পাবনার চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ এলাকায় অবস্থিত একটি সেলুনে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় গোপাল হালদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত গোপাল হালদার শাহী মসজিদ এলাকার মৃত মনি হালদারের ছেলে। তিনি পেশায় জেলে। তার কোনো ছেলে নেই। মেয়েদের বিয়ে দিয়েছেন। বাড়িতে তিনি একাই বসবাস করেন।অভিযুক্ত নাপিত (সেলুন মালিক) জীবন দাস (৩২) উপজেলার পৌর সদরের নিশিপাড়া এলাকার খগেন দাসের ছেলে।
ঠিক কি কারণে এই হত্যাচেষ্টার ঘটনা তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি কেউ। তবে কোনো কিছু নিয়ে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গোপাল চন্দ্র হালদার জীবনের সেলুনে প্রবেশ করেন। এ সময় ভেতর থেকে দোকানের গ্লাস আটকানো ছিল। তিন-চার মিনিট পরে সেলুনের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি ও ধস্তাধস্তি শব্দ শোনা গেলে এলাকাবাসী এগিয়ে যায়। ভেতর থেকে গ্লাস আটকানো থাকার কারণে বাইরের লোক ভিতরে প্রবেশ করতে পারছিলেন না।
এ সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত জীবন দোকানের গ্লাস খুলে পালিয়ে যায়। পরে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে গোপাল চন্দ্রকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
এ বিষয়ে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, ‘ঠিক কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে সেখান থেকে রক্তমাখা একটি চাকু জব্দ করেছে। অভিযুক্ত জীবনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের লোকজন আসার পর অভিযোগ দিলে মামলা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উপসাগরীয় ৬ দেশকে যুক্ত করবে ২১০০ কিলোমিটারের এক রেললাইন

error: Content is protected !!

বৃদ্ধ জেলের গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ নাপিত জীবন দাসের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, জেলা প্রতিনিধি পাবনা :