ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের দাবিতে এক প্রেমিকা গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়িতে অনশন করছেন। প্রেমের টানে ওই প্রেমিকা বরিশাল থেকে বোয়ালমারীতে এসে তার প্রেমিকের গ্রামের বাড়িতে অবস্থান করছেন।

জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের জবেদ মোল্লার ছেলে মো. হুমায়ুন মোল্লা (২৮) ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। ওই গার্মেন্টসেই কাজ করেন বরিশালের বানারীপাড়া উপজেলার বড়করপাকর গ্রামের মো. হাবিব হাওলাদারের মেয়ে মোছা. তানিয়া খানম। একই গার্মেন্টসে কাজ করার সুবাদে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত আড়াই বছর ধরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে এক সঙ্গে থাকতেন। এক পর্যায়ে কোনও কিছু না বলে হুমায়ুন সেখান থেকে পালিয়ে যান। উপায়ন্তর না দেখে তানিয়া খানম গত ২১ সেপ্টেম্বর হুমায়ুনের বোয়ালমারীস্থ বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করছেন। এদিকে, হুমায়ুনের স্বজনরা মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে চতুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিয়ার রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার মেয়েটি হুমায়ুনের বাড়িতে এসে উঠেছে। তাদের মধ্যে প্রেম ও শারীরিক সম্পর্ক ছিল বলে শুনেছি। হুমায়ুন এই মুহূর্তে পলাতক রয়েছেন।

বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান যদি বিষয়টির মীমাংসা করতে পারেন তাহলে ভালো। আর তিনি আইনগত সহায়তা চাইলে তা দেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

আপডেট টাইম : ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: :